• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অপরারেশন ডেভিল হান্ট

আরও ১৭৭৫ জন গ্রেপ্তার

   ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

যৌথ বাহিনীর বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, সহিংসতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া অনেককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে বেশির ভাগ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. ইনামুল হক সাগর এই তথ্য জানান। গতকাল সোমবার বিকাল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়।

ইনামুল হক সাগর বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১ হাজার ১৬৮ জনের বিরুদ্ধে মামলা ও পরোয়ানা ছিল। এ ছাড়া ৬০৭ জনকে বিভিন্ন অভিযোগে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগে একটি কর্মশালায় বলেছেন, কোনো ডেভিল যেন পালাতে না পারে। সবাইকে ধরতে হবে।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি মধ্যরাত থেকে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসারের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট শুরু করে। যাঁদের বিরুদ্ধে মামলা ও পরোয়ানা রয়েছে, তাঁদের গ্রেপ্তারের পাশাপাশি যাঁরা চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাঁদেরও গ্রেপ্তার করছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ চালু হচ্ছে ইস্টার্ণ  রিফাইনারি
আজ চালু হচ্ছে ইস্টার্ণ রিফাইনারি
কোস্টগার্ডে যুক্ত হচ্ছে অত্যাধুনিক নজরদারি হেলিকপ্টার
কোস্টগার্ডে যুক্ত হচ্ছে অত্যাধুনিক নজরদারি হেলিকপ্টার
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে অভিনন্দন জানিয়ে তিস্তা চুক্তির আহ্বান বিএনপির
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে অভিনন্দন জানিয়ে তিস্তা চুক্তির আহ্বান বিএনপির