• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত

   ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান আসিফ মাহমুদ।

উপদেষ্টা বলেন, সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার মধ্যে আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি আলোচনায় আসে। এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনা সরকারের আমলে তিনটি ভুয়া নির্বাচনের বিষয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলে এড়িয়ে গেছে ভারত। অথচ একটি ভবন ভাঙার বিষয়ে তারা বিবৃতি দিচ্ছে। এতে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, এখানে ভারতের আগ্রহ রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
যথাসময়ে ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নের আহ্বান ডিএসসিসির
যথাসময়ে ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নের আহ্বান ডিএসসিসির
আজ চালু হচ্ছে ইস্টার্ণ  রিফাইনারি
আজ চালু হচ্ছে ইস্টার্ণ রিফাইনারি