• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হামে আক্রান্ত যমজ শিশুকে প্রধানমন্ত্রীর সহায়তা

নিজস্ব প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ০৭:৩৬ পি.এম.
মুগদা হাসপাতালে চিকিৎসাধীন যমজ শিশু হাসান-হোসেনের খোঁজ নেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত

হামে আক্রান্ত হয়ে নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ দুই বছর বয়সী যমজ শিশু হাসান ও হোসেনের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৩ মে) সন্ধ্যায় ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল শিশু দুটির চিকিৎসার খোঁজখবর নেয়। 

প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে প্রতিনিধি দলটি হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। এ সময় তাদের হাতে আর্থিক সহায়তা ও পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, শিশু দুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আইসিইউ থেকে তাদের জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তবে তারা এখনও পুষ্টিহীনতায় ভুগছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

প্রতিনিধি দল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করে শিশুদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানায়। এ সময় হাসপাতালের পরিচালক ডা. মেজবাহুর রহমানসহ শিশু বিভাগের একাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।

জানা গেছে, হাসান-হোসেনের বাবা পেশায় একজন রাজমিস্ত্রী। তাদের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশ
আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশ
আদ-দ্বীন ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী
আদ-দ্বীন ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী
আর্জেন্টিনার জার্সি পরলে অর্ধেক ফি নেয়ার ঘোষণা চিকিৎসকের
আর্জেন্টিনার জার্সি পরলে অর্ধেক ফি নেয়ার ঘোষণা চিকিৎসকের