• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গুঞ্জন

বিনোদন ডেস্ক    ১৪ মে ২০২৬, ০৬:৩৪ পি.এম.
মমতা বন্দ্যোপাধ্যায়-বর্ষীয়ান গায়িকা ঊষা উত্থুপ। ছবি : সংগৃহীত
মমতা বন্দ্যোপাধ্যায়-বর্ষীয়ান গায়িকা ঊষা উত্থুপ। ছবি : সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ঘিরে নতুন করে বিতর্কের জন্ম হয়েছে। সেখানে দাবি করা হয়, পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে জনপ্রিয় বর্ষীয়ান গায়িকা ঊষা উত্থুপ নাকি গান গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিশেষ করে একটি ভাইরাল পোস্টে তার জনপ্রিয় ‘দিদি’ শিরোনামের গানকে ঘিরে রাজনৈতিক ব্যাখ্যা টানা হয়, যা দ্রুতই ছড়িয়ে পড়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে।

তবে এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন ঊষা উত্থুপ নিজেই।

সামাজিক মাধ্যমে এক নেটিজেন একটি পুরোনো পারফরম্যান্স ভিডিও শেয়ার করে দাবি করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে মিলিয়ে গায়িকা নাকি ইঙ্গিতপূর্ণভাবে গান গেয়েছেন। একই পোস্টে আরও দাবি করা হয়, অতীতে প্রশাসনিক পর্যায়ে তাঁর সঙ্গে দুর্ব্যবহার হয়েছিল এবং সেই কারণে তিনি কলকাতা ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন-যদিও এসব দাবির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এই পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা ও বিভ্রান্তি।

বিষয়টি নজরে আসতেই কঠোর প্রতিক্রিয়া জানান ঊষা উত্থুপ। তিনি পরিষ্কার করে বলেন, যে গানটি নিয়ে আলোচনা হচ্ছে সেটি বহু পুরনো এবং একটি আরবি সুরের অনুপ্রেরণায় তৈরি বাংলা গান।

তার ভাষায়, “আমি গত ২৫-২৬ বছর ধরে এই গানটি নিয়মিত পরিবেশন করছি। এর সঙ্গে কোনো রাজনৈতিক ঘটনা বা সাম্প্রতিক পরিস্থিতির সম্পর্ক নেই।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাদিয়া জাহান প্রভা
‘বিবাহিত পুরুষের প্রেমে জড়াবে না’, প্রভার পরামর্শ
১৫ মাস বয়সেই ‘মোদিজি’ নাম জপছে সুনীল শেঠির নাতনি
১৫ মাস বয়সেই ‘মোদিজি’ নাম জপছে সুনীল শেঠির নাতনি
আসছে নতুন গান‘চ্যাম্পিয়ন’
আবারও একসঙ্গে সঞ্জয়-নোরা