• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মধ্যরাতে ঢাবির হলে ছাত্রীদের বিক্ষোভ

   ১৪ মে ২০২৬, ১২:৪৬ এ.এম.
সংগৃহীত ছবি

পানিবাহিত রোগে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা মধ্যরাতে বিক্ষোভে নেমেছেন।

বুধবার (১৩ মে) রাত ১১টার দিকে হল থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন তারা এবং বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত দুই সপ্তাহে হলের বেশ কয়েকজন ছাত্রী পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিয়ে বুধবার হল প্রশাসনের সঙ্গে আলোচনা করেন তারা। এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় কোনো বাজেট বরাদ্দ আছে কি না জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ খাতে নির্দিষ্ট কোনো বাজেট নেই। এ বক্তব্যের পর ক্ষুব্ধ ছাত্রীরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, হলের পানির ট্যাংক পরিষ্কারের পর থেকেই পানিতে ব্লিচিং পাওডারের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। মুখ ধোয়া, কুলি করা কিংবা গোসলের সময়ও ওই গন্ধে অনেকের বমি ভাব হচ্ছে।

তারা বলেন, বেশ কয়েকজন শিক্ষার্থী ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলের স্বাস্থ্যসেবার জন্য পৃথক বাজেট বরাদ্দ, নিরাপদ পানির নিশ্চয়তা এবং পানিবাহিত রোগে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানির মান নিয়ে উদ্বেগ থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরের পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরের পদত্যাগ
ইবির প্রভোস্ট কক্ষে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের অবস্থান
ইবির প্রভোস্ট কক্ষে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের অবস্থান
মধ্যরাতে ইডেন কলেজে বিক্ষোভ, ব্যানার-ফেস্টুনে আগুন
মধ্যরাতে ইডেন কলেজে বিক্ষোভ, ব্যানার-ফেস্টুনে আগুন