• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকার যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক    ১৩ মে ২০২৬, ১২:০৫ এ.এম.
ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (১৩ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১২ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

পল্লী বিদ্যুতের বার্তায় বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের স্বার্থে বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারের আওতাধীন হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী এলাকা, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর ও গোলামবাজার মহিলা মাদ্রাসা এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

হাবিবনগর ফিডারটির বর্তমান পিক লোড প্রায় চার মেগাওয়াট, যা স্বাভাবিকের তুলনায় অধিক। গ্রাহকদের আরও মানসম্মত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ফিডারটির লোড বিভাজনের মাধ্যমে নতুন ফিডার নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে। এর ফলে সিস্টেম লস হ্রাস পাবে এবং ভবিষ্যতে গ্রাহকরা আরও উন্নত সেবা উপভোগ করবেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বে বায়ু দূষণে শীর্ষে ঢাকা
বিশ্বে বায়ু দূষণে শীর্ষে ঢাকা
গাড়িতে বিআরটিএ নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট না পেলে কঠোর ব্যবস্থা
ডিএমপির গণবিজ্ঞপ্তি গাড়িতে বিআরটিএ নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট না পেলে কঠোর ব্যবস্থা
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণী নিহত
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণী নিহত