টপ নিউজ
মোহাম্মদপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা গ্রেপ্তার
২৬ জুন ২০২৬, ০৩:৫৩ পি.এম.

ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাটাসুর পশ্চিম ইউনিটের সভাপতি মো. ইমরান হোসেন (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।
ভিওডি বাংলা/আ








মন্তব্য