টপ নিউজ
রাজধানীতে ১৪তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
২৭ জুন ২০২৬, ০২:২১ এ.এম.

ছবি: সংগৃহীত
রাজধানীর কাঁটাবনে একটি ১৪তলা আবাসিক ভবনের ১২ তলার দুটি ফ্ল্যাটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস এই আগুনের সংবাদ পায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ১টা ৫ মিনিটে তারা আগুন লাগার সংবাদ পান। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে জানা গেছে, আগুনের কারণে অনেক মানুষ ভবনের ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন।
তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য ফায়ার সার্ভিসের কাছে আসেনি।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য