গ্রামীন জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে এবি পার্টি প্রতিশ্রুতিবদ্ধ - ফুয়াদ

জামালপুর প্রতিনিধি
এবি পার্টির সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন ২০২৪ এর গনঅভ্যুত্থানে যে ১৩ জন বিপ্লবী নাগরিক জেলা ও জেলার বাহিরে জীবন দিয়েছেন তারা আমাদেরকে দেশ গড়বার পথ দেখিয়ে গেছেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকালে শহীদ মিনার চত্ত্বরে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, শেরপুর জেলা শাখা আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি।
শেরপুর জেলার যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ সিদ্দিকীর সভাপতিত্বে এবং জেলার সদস্যসচিব মুকসিতুর রহমান হীরার পরিচালনায় জেলার পর্যটন কেন্দ্রগুলি উন্নত করা, ভারত থেকে হাতির আক্রমণ ঠেকানোর আধুনিক ব্যবস্থাপনা, মাদকের সংক্রমন নিয়ন্ত্রণ করা এবং জেলার অবকাঠামো ও চর অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন দাবী তোলেন প্রধান অতিথি। পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষন করেন ব্যারিষ্টার ফুয়াদ।
তিনি বলেন, গত ৫৩ বছরে শেরপুর জেলার লক্ষ লক্ষ নাগরিকের পিছিয়ে পড়া জীবন মানের কোন পরিবর্তন হয়নি। জেলাতে ট্রেন সেবা চালু, ভালো মানের হাসপাতাল ও স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার কোন আয়োজন ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো করেনি। কর্মসংস্থান তৈরীর জন্য বিসিক নগরীকে ঢেলে সাজানো, প্রায় ৫০০ টি চালের মিলকে বাণিজ্যিকভাবে পরিচিত করানো, চাতাল শ্রমিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করনের কোন উদ্যোগ আমরা দেখতে পাইনি।
এবি পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা আহ্বায়ক অ্যাড. ছানোয়ার হোসেন বলেন, শেরপুরের আজকের এই জনসভায় নারীদের উপস্থিতি বলে দেয় শুধু তরুণরা নয় বরং নারীরাও রাজনীতি সচেতন হয়ে ওঠেছেন। এই শেরপুরে স্বৈরাচার খুনী হাসিনার সময় ডামি প্রার্থীরা নারী, তরুণসহ সকল জনগনের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তাই আগামী দিনে এই শেরপুর ও জামালপুরে সবাইকে সিদ্ধান্ত নিতে হবে কোন ডামি দল বা পরিবার তান্ত্রিক দলকে লুটপাটের জন্য ক্ষমতায় আনা যাবে না।
জনসভায় আরো বক্তব্য রাখেন মোমেনশাহী জেলা আহ্বায়ক শাহজাহান মল্লিক, সহ-প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক যুবনেতা আমানুল্লাহ রাসেল, বিশিষ্ট নারী সংগঠক শাহনাজ পারভীন, নারী নেত্রী শিল্পী আক্তার, শেরপুরের এবি যুব পার্টির আহ্বায়ক এসএম শিবলু সহ আরো অনেকেই।
ভিওডি বাংলা/এম







