• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান

মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১

নিজস্ব প্রতিবেদক    ১১ মে ২০২৬, ০৪:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী গ্রেপ্তার অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছে ধানমন্ডি থানা পুলিশের একটি দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ‘আত্মরক্ষার্থে’ পুলিশের ছোড়া গুলিতে এক ছিনতাইকারী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১১ মে) সকালে মোহাম্মদপুর টাউন হলের পেছনের গলিতে এ ঘটনা ঘটে। আহত সাকিব নামের ওই ছিনতাইকারী বর্তমানে পুলিশের পাহারায় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসাইন। তিনি জানান, এ ঘটনায় পলাশ ও বিপ্লব নামে আরও দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, চাপাতি, চাকু এবং একটি খেলনা রিভলভার উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পূর্বের একটি মামলার তদন্ত ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালাতে গেলে ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য সামান্য আহত হন এবং প্রাথমিক চিকিৎসা নেন।

সাদ্দাম হোসাইন জানান, সকাল ৬টার দিকে টাউন হল এলাকায় অভিযান চালানোর সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র—চাইনিজ কুড়াল ও চাপাতি—নিয়ে পুলিশের ওপর আক্রমণের চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার জন্য এক পুলিশ সদস্য পিস্তল থেকে চার রাউন্ড গুলি ছোড়েন।

তিনি আরও বলেন, “প্রথমে দুই রাউন্ড ফাঁকা গুলি করা হয়। এরপরেও তারা আক্রমণ করতে আসলে এক ছিনতাইকারীর পা লক্ষ্য করে গুলি করলে তার পায়ের আঙুলে গুলি লাগে।”

পুলিশ জানায়, আটক চক্রটি ধানমন্ডি ও আশপাশের এলাকায় মোটরসাইকেলে করে ধারালো অস্ত্র ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্মীয় মনীষীদের আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে: আবদুস সালাম
ধর্মীয় মনীষীদের আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে: আবদুস সালাম
রাজবাড়ী মাঠ উদ্ধার করে খেলার মাঠ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রসাশকের
রাজবাড়ী মাঠ উদ্ধার করে খেলার মাঠ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রসাশকের
ছয় মাসেই ঢাকাকে পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর সম্ভব : আবদুস সালাম
ছয় মাসেই ঢাকাকে পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর সম্ভব : আবদুস সালাম