ডেভিল কী ভাই; প্রশ্ন মির্জা ফখরুলের

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে ছাত্র-জনতা একটি গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে এবং সফলতা অর্জন করেছে। কিন্তু দুর্ভাগের বিষয়; আজকে হাসিনার পাতা ফাদে যেন আমরা পা না দেই। এখন দেশে স্থিতিশলিতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। যারজন্য হাসিনার যে ফ্যাসিস্ট রেজিন ছিলো তারাই দাবি।
রোববার ৯ ফেব্রুয়ারি বিকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। অর্জনকে সফলতার দিকে নিতে হলে আমাদেরকে ধরে ধীরে অগ্রসর হতে হবে। একটা অন্ধকারকে দূর করতে আরেকটা অন্ধকার নয়। সেই অন্ধকারকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলোকবর্তিকা জ্বালিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। আমরা সকলের কাছে আহ্বান জানাতে চাই- সবাই এক যুগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্টা করবার কাজ অব্যাহত রাখতে হবে।
অপরেশন ডেভিল হান্ট সম্পর্কে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ডেভিল কী ভাই? আমরা বাইরে ছিলাম তাই জানি না। ডেভিল হান্ট তো একমাত্র ফ্যাসিস্ট সরকারকেই জানি। তবে যৌথবাহিনীর অভিযান প্রসঙ্গে তিনি বলেন, এতোদিন পর একটা বোধদয় হয়েছে এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
যুক্তরাষ্ট্র সফর নিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা যে উদ্দেশে গিয়েছিলাম সেই উদ্দেশ্য সফল হয়েছে। আমাদের সফর খুব সফল হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্য চিকিৎসাধীন রয়েছেন; চিকিৎসা ব্যবস্থার কোনো অগ্রগতি আছে কী প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ম্যাডাম ভালো আছেন, চিকিৎসা চলছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জায়মা রহমান এই প্রথম কোনো কর্মসূচিতে আপনাদের দেখা হয়েছে; সেই অভিজ্ঞতাটা কেমন ছিলো? জবাবে তিনি বলেন, ‘ভালো ভালো ভালো অভিজ্ঞতা’
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তার সঙ্গে ছিলেন। ভিওডি বাংলা/ এমএইচ







