• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সোমবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ভিওডি বাংলা ডেস্ক    ১০ মে ২০২৬, ০৭:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজশাহীর বিভিন্ন এলাকায় সোমবার (১১ মে) সকাল থেকে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (১০ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় রাবি স্টেশন ফিডারের (সম্পূর্ণ) আওতাধীন জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় ৯৪ লাখ টাকার মাদক-চোরাচালানি পণ্য জব্দ
ছবি: সংগৃহীত
ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত
মাদক কারবারিদের সংঘর্ষ কুমিল্লায় গুলিবিদ্ধ স্কুলছাত্র ঢামেকে, বের করা যায়নি গুলি