• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি’র বৈঠক কাল

   ৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৭ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আগামীকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসবে বিএনপি। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সোমবার সন্ধ্যা ৬টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

তবে বিএনপির প্রতিনিধি দলে কারা থাকছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বর্তমানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

এর আগে, গত শুক্রবার দলটির স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরসহ সারাদেশে ভাঙচুর, সংস্কার কমিশনের রিপোর্ট ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক