দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন প্রয়োজন : আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগকে অব্যশই বিচারের আওতায় আসতে হবে। গণহত্যার জন্য, জনগণের বিচারের সামনে তাদের দাঁড়াতে হবে। তারপর জনগণ ঠিক করবে আওয়ামী লীগের কি হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবীতে জিয়া প্রজন্মদলের আয়োজনে এক অবস্থান কর্মসূচীতে এসব কথা বলেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
তিনি বলেন- এখন যদি কেউ ষড়যন্ত্র করে দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে সেটা কোনো ভাবেই সম্ভব না। দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য দ্রুত ভোটের প্রয়োজন। আর আমরা সেটাই বারবার বলছি। নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের গণতন্ত্র ফিরে পাবে। তবে সেই গণতন্ত্রের সুযোগ নিয়ে আ’লীগ আবারও ফিরে আসার চেষ্টা করছে। তবে এই সুযোগ আর পাবে না। আওয়ামী লীগকে আর বাকশাল প্রতিষ্ঠার সুযোগ এই দেশের মানুষ দেবে না।
জিয়া প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোঃ সারোয়ার হোসেন রুবেল এর সঞ্চালনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, নিউউয়ার্ক ষ্ট্রেট বিএনপির সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ আতিকুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/রিয়াদ/এম







