• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সকল রাজনৈতিক সংস্কার বিএনপিই করেছে : মজনু

   ৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, বাংলাদেশে যতবার রাজনৈতিক দূর্যোগ এসেছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান লন্ডভন্ড হয়েছে, এর পরবর্তীতে সকল রাজনৈতিক সংস্কার বিএনপিই করেছে। 

শনিবার(৮ ফেব্রুয়ারি) বিকালে খিলগাঁওয়ের গোড়ান এলাকায় থানা বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচীর জনসম্পৃক্তির কর্মশালা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

তিনি বলেন, ৭৫ সালে একদলীয় বাকশাল, সংবাদপত্র বন্ধ করে দেয়ার মত হঠকারী কাজ আওয়ামী লীগ করেছে। বিএনপি এর বিপরীতে বহুদলীয় গণতন্ত্র, অবাধ ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করেছে। দেশে সংসদীয় পদ্ধতির সরকার বিএনপিই প্রবর্তন করেছে। এমনকি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিএনপিই চালু করেছিলো। তাই বিএনপিই পারবে  আওয়ামী ফ্যাসিবাদের দ্বারা তছনছ হয়ে যাওয়া রাষ্ট্র ব্যবস্থার প্রকৃত সংস্কার করতে।

৩১ দফা সংস্কার কর্মসূচী নিয়ে আলোচনায় অংশ নেন মহিলা দল সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, বিএনপি নেতা ইউনুস মৃধা, নগর যুগ্ম আহ্ববায়ক হারুন উর রশিদ হারুন, লিটন মাহমুদ, সিকান্দার কাদির, হাজী মনির হোসেন চেয়ারম্যান, সাইদুর রহমান মিন্টু (দপ্তরের দায়িত্বে), ফরহাদ হোসেন, শ্রমিকদলের সুমন ভুইয়া, বদরুল আলম সবুজ, মহিলা দলের রুমা আকতার, শাহীনুর নার্গিস, ছাত্রদল পূর্বের সভাপতি সোহাগ ভুইয়া, যুবদলের মাসুম বিল্লাহ, স্বেচ্ছাসেবক দলের মনির মৃধাসহ নগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, কতিপয় লোকের কারণে অর্জিত সাফল্য নস্যাৎ হতে দেয়া যাবে না। আমাদের সকলেই উচিত রাষ্ট্র গণতন্ত্র এবং ফ্যাসিবাদের বিষয়ে নূন্যতম মতৈক্য তৈরি করে দেশগঠনে কাজ করে যাওয়া।

তানভীর আহমেদ রবিন বলেন, আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে, দেড় যুগ ধরে হারিয়ে যাওয়া ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের উপর জনগনের মালিকানা নিশ্চিত করা।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক