• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা মেডিকেল কলেজ

চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর পাশে তারেক রহমান

   ৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত মোঃ আল-আমিন হাওলাদারের ভর্তি এবং শিক্ষা সামগ্রী কেনার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মোঃ আল -আমিন হাওলাদার মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২০৫  শিক্ষাবর্ষে জাতীয় মেধায় ১১৭ তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।

শনিবার(৮ ফেব্রুয়ারি) তার হাতে মেডিকেল কলেজে ভর্তি ও শিক্ষাসামগ্রী কেনার প্রয়োজনীয় অর্থ সহায়তা পৌঁছে দিয়েছেন। 

আল-আমিনের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তাঁর লেখাপড়ায় অনিশ্চয়তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে খবর পেয়ে ইমার ভর্তি এবং শিক্ষাসামগ্রী সহ যাবতীয় দায়িত্ব নেন তারেক রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকুল ইসলাম তারেক রহমানের প্রতিনিধি হয়ে বই-খাতা, এপ্রোন সহ যাবতীয় শিক্ষাসামগ্রী এবং নগদ অর্থ আল-আমিনের হাতে তুলে দেন। 

এসময় মোঃ আল-আমিন হাওলাদার বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং ভবিষ্যতে নিজেও অসহায় শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

শিক্ষাসামগ্রী প্রদানকালে ড্যাব এর যুগ্ম মহাসচিব ডাঃ আ ন ম মনোয়ারুল কাদির বিটু, ঢাকা মেডিকেল কলেজ ড্যাব এর সিনিয়র যুগ্ম সম্পাদক ডাঃ মাহমুদুর রহমান নোমান, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ জামশেদ আলী, বরিশাল জেলা ড্যান এর সিনিয়র যুগ্ম সম্পাদক ডাঃ রেজওয়ান তাহসীন সীমান্ত, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল নেতা আবদুল্লাহ আর রায়হান প্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/রিয়াদ/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক