• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পূর্বাচল পুরোপুরি ঢাকা জেলায়, নিকারের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক    ১ জুলাই ২০২৬, ০১:৫৬ পি.এম.
প্রধানমন্ত্রী। ছবি: ভিওডি বাংলা
প্রধানমন্ত্রী। ছবি: ভিওডি বাংলা

রাজধানীর উপকণ্ঠে অবস্থিত পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে নতুন তিনটি উপজেলা গঠনসহ মোট ছয়টি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে পাঁচটি প্রস্তাব অনুমোদন পেয়েছে বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) নিশ্চিত করেছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পের বড় একটি অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং অপর অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। তিন জেলায় বিভক্ত থাকায় প্রকল্পটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিন ধরে জটিলতা তৈরি হচ্ছিল। এ সমস্যা দূর করতে প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। নিকার সভায় সেই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

একই সভায় চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে 'হালদা থানা' প্রতিষ্ঠার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

অন্যদিকে, সড়ক ও জনপথ অধিদপ্তরের পুনর্গঠনের অংশ হিসেবে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ-এই পাঁচটি সড়ক বিভাগ নিয়ে বগুড়ায় একটি স্বতন্ত্র সড়ক জোন প্রতিষ্ঠার প্রস্তাবও নিকার সভায় উপস্থাপন করা হয়। তবে এটি নিকারের এখতিয়ারভুক্ত নয় উল্লেখ করে প্রস্তাবটি প্রত্যাহার করা হয়েছে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সূত্র জানিয়েছে।

সূত্রটি আরও জানায়, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রশাসনিক সিদ্ধান্তের আওতাভুক্ত। তাই এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নিজস্ব প্রক্রিয়ায় পরবর্তী সিদ্ধান্ত নেবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবসরে গেলেন ৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা
অবসরে গেলেন ৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা
পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা
পদ্মা সেতুতে ৩৫০০ কোটি টাকা টোল আদায়, ঋণের ১৬ কিস্তি পরিশোধ
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আঁকা গ্রাফিতি
জুলাইয়ের দুই বছর: যে আগুনে ভেঙেছিল শৃঙ্খল