• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

আরব আমিরাতে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক    ৫ মে ২০২৬, ০৮:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে বেসামরিক অবকাঠামোর ওপর সাম্প্রতিক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।  মঙ্গলবার (৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, এই হামলা আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশীদের জীবনসহ বেসামরিক নাগরিকদের জীবনের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করেছে।  দুর্ভাগ্যবশত এই অঞ্চলে চলমান সংঘাতে ইতোমধ্যে ৮জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

এতে আরো বলা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সব বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত।

সেই সঙ্গে এই অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতিকে আরো উত্তপ্ত করতে পারে, এমন যেকোনো পদক্ষেপ থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (৪ মে) সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ প্রদেশের তেল স্থাপনায় ড্রোন ও মিসাইল হামলার খবর দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।  তবে এই হামলার পেছনে কারা আছে, তা স্পষ্ট হয়।

দেশটির দাবি, ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করলে সেগুলো প্রতিহত করার চেষ্টা চালানো হয়। ফুজাইরাহ প্রদেশের একটি তেল স্থাপনায় ড্রোন আঘাত হানে। ড্রোন হামলার পরপরই ওই পেট্রোলিয়াম শিল্প এলাকায় ভয়াবহ আগুনের সূত্রপাত হয়।

ভিওডি বাংলা/ আরআর/বিন্দু


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি
ছবি: সংগৃহীত
সংসদে টেলিযোগাযোগমন্ত্রী চার মোবাইল অপারেটরের কাছে রাজস্ব বকেয়া ১৩ হাজার কোটি টাকা
ছবি: ভিওডি বাংলা
জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাক নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর: জিয়াউদ্দিন হায়দার