• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান

জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাক নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর: জিয়াউদ্দিন হায়দার

নিজস্ব প্রতিবেদক    ২৪ জুন ২০২৬, ০৮:০৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাক নিয়ন্ত্রণ বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। শিশু-কিশোর ও ভবিষ্যৎ প্রজন্মকে তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। ২০২৬-২৭ অর্থবছরের চূড়ান্ত বাজেট প্রণয়নের এ সময় জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।

বুধবার (২৪ জুন) রাজধানীর বিএমএ ভবনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডব্লিউওআরপি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষা: প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তামাক নিয়ন্ত্রণ কর্মী জেবা আফরোজা। তিনি বলেন, কর ব্যবস্থা সহজ করতে বাজারে বিদ্যমান চার স্তরের সিগারেটকে তিন স্তরে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছিল। নিম্ন ও মধ্যম স্তর একীভূত করে ১০ শলাকার সিগারেটের প্যাকেটের মূল্য ১০০ টাকা নির্ধারণ এবং সব স্তরে বিদ্যমান ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রেখে প্রতি প্যাকেটে ৪ টাকা সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাবও দেওয়া হয়। এ প্রস্তাব বাস্তবায়িত হলে বিশেষ করে তরুণদের কাছে তামাকপণ্য কম সহজলভ্য হতো বলে তিনি উল্লেখ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক ড. শাফিউন নাহিন বলেন, প্রস্তাবিত বাজেটে নিম্নস্তরের ১০ শলাকার সিগারেটের মূল্য ৬০ টাকা থেকে মাত্র ৬২ টাকা করা হয়েছে, যা তামাক ব্যবহার নিরুৎসাহিত করার জন্য যথেষ্ট নয়। তিনি বলেন, দেশে বিক্রিত প্রায় ৭৫ শতাংশ সিগারেটই নিম্নস্তরের হওয়ায় এ সামান্য মূল্যবৃদ্ধি কার্যকর প্রভাব ফেলবে না। বরং তামাক কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফার সুযোগ পাবে এবং সরকার সম্ভাব্য বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে।

প্রধান আলোচকের বক্তব্যে ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম বলেন, প্রস্তাবিত বাজেটে নিকোটিন পাউচ, নিকোটিন গ্র্যানুলস এবং হিটেড টোব্যাকো প্রোডাক্টস (এইচটিপি)-এর ওপর কর আরোপের মাধ্যমে এসব পণ্য কার্যত বৈধতা পাচ্ছে। এতে বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে এবং তরুণদের মধ্যে নিকোটিন আসক্তি বৃদ্ধির ঝুঁকি বাড়বে।

সভাপতির বক্তব্যে ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, বিশেষজ্ঞদের প্রস্তাব বিবেচনায় নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের কর ও মূল্য কাঠামো পুনর্বিবেচনা করা প্রয়োজন। তিনি দাবি করেন, প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে সরকার অতিরিক্ত প্রায় ৪৪ হাজার কোটি টাকা রাজস্ব আয় করতে পারবে। একই সঙ্গে প্রায় পাঁচ লাখ ধূমপায়ী ধূমপান ত্যাগে উৎসাহিত হবে, ৩ লাখ ৭২ হাজার তরুণ ধূমপান শুরু করা থেকে বিরত থাকবে এবং দীর্ঘমেয়াদে প্রায় চার লাখ অকালমৃত্যু প্রতিরোধ করা সম্ভব হবে।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন ডব্লিউওআরপির প্রতিষ্ঠাতা ও সিইও এএইচএম নোমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থাটির উপ-নির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান। এতে স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ, চিকিৎসক, গবেষক, যুব প্রতিনিধি ও ড্যাবের নেতারা অংশ নেন।

ভিওডি বাংলা/এমআই/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন
সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল
সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ