• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সংসদে টেলিযোগাযোগমন্ত্রী

চার মোবাইল অপারেটরের কাছে রাজস্ব বকেয়া ১৩ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক    ২৪ জুন ২০২৬, ০৮:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

চার মোবাইল অপারেটর কোম্পানির কাছে সরকারের ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া রয়েছে। কোম্পানিগুলো হলো- টেলিটক বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড। এর মধ্যে গ্রামীণফোনের কাছে ৬ হাজার ১০২ কোটি, টেলিটকের কাছে ৫ হাজার ৯৫৪ কোটি, রবি আজিয়াটার কাছে ৬১৫ কোটি এবং বাংলালিংকের কাছে ৪৭৩ কোটি টাকা রাজস্ব বকেয়া রয়েছে।

বুধবার (২৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মন্ত্রী জানান, বর্তমানে দেশে চারটি মোবাইল অপারেটর কার্যক্রম পরিচালনা করছে। মোবাইল কোম্পানির কাছে সর্বমোট রাজস্ব বকেয়ার পরিমাণ ১৩ হাজার ১৪৪ কোটি টাকা।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী সব চেয়ে বেশি বকেয়া রয়েছে গ্রামীণফোনের কাছে। গ্রামীণফোন লিমিটেডের কাছে রাজস্ব বকেয়া ৬ হাজার ১০২ কোটি টাকা। মন্তব্যে জানানো হয়েছে- ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি বাবদ বিটিআরসির মোট পাওনা ৮ হাজার ৪৯৪ দশমিক ০১ কোটি টাকা থেকে আদালতের নির্দেশনার প্রেক্ষিতে গ্রামীণফোন দুটি সমান কিস্তিতে সর্বমোট ২ হাজার কোটি টাকা এবং পরবর্তীতে ভ্যাট সংক্রান্ত মামলার রায়ের ৩৯২.১৯ কোটি টাকাসহ মোট ২ হাজার ৩৯২.১৯ কোটি টাকা পরিশোধ করায় বর্তমান বকেয়া ৬ হাজার ১০১.৮২ কোটি টাকা। এ বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।

রাজস্ব বয়েকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে টেলিটক বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির কাছে বকেয়া রয়েছে ৫ হাজার ৯৫৪ কোটি টাকা। টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, স্পেকট্রাম ফি, প্রশাসনিক জরিমানা এবং সামাজিক দায়বদ্ধতা তহবিল বাবদ ৫ হাজার ৯৫৪ কোটি টাকা বকেয়া রয়েছে। টেলিটক ৫ হাজার ৫৫৪ কোটি টাকা ইকুইটি কনভার্সনের আবেদন অর্থ মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে।

রবি আজিয়াটা লিমিটেডের কাছে পাওনা ৬১৫ কোটি। এরমধ্যে ৪৯০ কোটি টাকা বকেয়ার বিষয়ে জানানো হয়েছে. ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি বাবদ বিটিআরসির মোট পাওনা ৬৭৮ কোটি টাকা হতে আদালতের নির্দেশনার প্রেক্ষিতে রবি আজিয়াটা লিমিটেড ৫টি সমান কিস্তিতে সর্বমোট ১৩৮ কোটি টাকা এবং পরবর্তীতে ভ্যাট সংক্রান্ত মামলার রায়ের ৫০ কোটি টাকাসহ মোট ১৮৮ কোটি টাকা পরিশোধ করায় বর্তমান বকেয়া ৪৯০ কোটি টাকা। এ বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।

১২৫ কোটি টাকা বকেয়ার বিষয়ে বলা হয়েছে, পরিশোধিত রেভিনিউ শেয়ারিং এর উপর প্রযোজ্য মুসক বাবদ ১২৫ কোটি টাকা বকেয়া রয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটি কর্তৃক দায়েরকৃত মামলা চলমান।

বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের কাছে রাজস্ব বকেয়ার ৪৩০ কোটি টাকার বিষয়ে জানানো হয়, ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি বাবদ বিটিআরসির মোট পাওনা ৮১১ কোটি টাকা হতে বাংলালিংক ১৬৬ কোটি টাকা ও ভ্যাট সংক্রান্ত মামলার রায়ের ২১৫ কোটিসহ মোট ৩৮১ কোটি টাকা পরিশোধ করায় বর্তমানে বকেয়া ৪৩০ কোটি টাকা। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

৪৩ কোটি টাকা বকেয়ার বিষয়ে সংসদে জানানো হয়, পরিশোধিত রেভিনিউ শেয়ারিং এর উপর প্রযোজ্য মূসক বাবদ ১২৫ কোটি টাকা বকেয়া রয়েছে। এ বিষয়ে বিটিআরসি কর্তৃক মামলা দায়ের কার্যক্রম চলমান।

ভিওডি বাংলা/আরআই/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন
সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল
সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ