• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক    ৫ মে ২০২৬, ০৪:৫০ পি.এম.
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানেরনির্বাচনী আসন ঢাকা -১৭ এলাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড ইউনিট উদ্বোধন করেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। 

মঙ্গলবার (৫ মে) সকালে আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।আইসিইউ ইউনিটের পাশাপাশি হাসপাতালটিতে প্যাথলজি প্যাভিলিয়ন এবং গ্যাস্ট্রোলিভার সেন্টার স্থাপন করা হয়েছে। স্বাস্থ্যসেবার সমতা নিশ্চিত করা এবং আধুনিক চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী তারেক রহমান ওই এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রিুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

ইউনিট উদ্বোধনের পর ডা. জুবাইদা রহমান আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।  রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপ্ননসহ হাসপাতালের পরিচালক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাক নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর: জিয়াউদ্দিন হায়দার
জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাক নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর: জিয়াউদ্দিন হায়দার
গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার
গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার
বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী
বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী