• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ঝিনাইদহে ‍সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিএনপির দুই নেতা


প্রকাশ:  ৮ নভেম্বর ২০২৪, ০৫:২৪ পি.এম.
শেয়ার করুন 0
ঝিনাইদহে ‍সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিএনপির দুই নেতা

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপির দুই নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) ভোরে ঢাকার পৃথক দুই হাসপাতালে তাদের মৃত্যু হয়।

তারা হলেন, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি (৬১) ও জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সদর উপজেলার পানামী গ্রামের খেলাফত হোসেনের ছেলে উজির আলী (৪৮)। ঝিনাইদহ জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১ নভেম্বর ভোরে হাঁটতে গিয়ে সদর উপজেলার নগরবাথান এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আহত হন বিএনপি নেতা হাবিবুর রহমান হবি। তাকে উদ্ধার করে ঢাকার মোহাম্মদপুর এলাকার সিটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মৃত্যুবরণ করেন তিনি।

এদিকে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উজির আলী গত ২০ অক্টোবর ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার ভোর ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

বিএনপি নেতা হবি ও উজির আলীর মৃত্যুতে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস