• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভাঙ্গুড়ায় ১ হাজার মিটার এইচবিবি সড়ক নির্মাণের উদ্বোধন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ৫ মে ২০২৬, ০৮:৫৮ এ.এম.
ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নের লতিফ মোড়ে এইচবিবি সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন এমপি আলী আছগার।ছবি-ভিওডি বাংলা
ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নের লতিফ মোড়ে এইচবিবি সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন এমপি আলী আছগার।ছবি-ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের লতিফ মোড়ে একটি গ্রামীণ সড়ক টেকসই করতে ১ হাজার মিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা-৩ (ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার।

উদ্বোধন শেষে স্থানীয়দের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আছগার বলেন, মানুষের জীবনমান উন্নয়নে টেকসই অবকাঠামো গড়ে তোলাই বর্তমান সময়ের প্রধান চ্যালেঞ্জ। তিনি জানান, এলাকার প্রতিটি উন্নয়ন পরিকল্পনায় জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণের পাশাপাশি সেচ সুবিধা বাড়াতে খাল খনন, অগ্নি নিরাপত্তার জন্য ফায়ার সার্ভিস সুবিধা সম্প্রসারণ এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

এমপি উল্লেখ করেন, জনগণের প্রত্যাশা পূরণ করাই তার প্রধান লক্ষ্য। “মানুষ বড় আশা নিয়ে আমাকে নির্বাচিত করেছে। তাই জনগণের কল্যাণের বাইরে অন্য কিছু ভাবার সুযোগ নেই,”-বলেন তিনি। এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম, খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন খান, উপজেলা জামায়াতের আমির মো. মহির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের দান বাক্স ভেঙে টাকা চুরি, গ্রেপ্তার ১
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক অভিযানের অংশ হিসেবে র‌্যালি বের করা হয়। ছবি: সংগৃহীত
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক অভিযান
ছবি: ভিওডি বাংলা
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ইবির আরবি বিভাগের সংবর্ধনা