• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এখনও ৩২ নম্বরে ভিড় করছে উৎসুক জনতা

   ৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৩ পি.এম.
ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবের বাড়ির ভাঙচুর

জ্যেষ্ঠ প্রতিবেদক 

শেখ হাসিনার সক্রিয় রাজনীতিতে ফেরার উদ্দেশ্যে দেওয়া ভাষণকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার বাড়ি ভাঙার কাজ শুরু হওয়ার পর এরইমধ্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বাড়িটির অর্ধেকের বেশি অংশ। প্রায় দুই দিন অতিবাহিত হলেও এখনও ৩২ নম্বরে ভিড় করছে উৎসুক জনতা।

শুক্রবার (৭ফেব্রুয়ারি) সকালে ৩২ নম্বর শেখ মুজিবের বাড়িতে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। তাদের অনেকেই ভাঙা বাড়িটির ভেতরে ও আশপাশে ঘুরে দেখছেন। কেউ কেউ সেলফি তুলছেন। অনেকেই আবার বাড়ি থেকে কিছু জিনিসও সঙ্গে নিয়ে যাচ্ছেন।

এখনও বাড়িটির কিছু অংশে কয়েকজন হাতুড়ি দিয়ে ভাঙচুর করছেন। একদল মানুষ করাত দিয়ে রড কাটছেন। আরেক দল সেই রড নিয়ে যাচ্ছেন। কাউকে বাড়িটির ইট নিয়ে যেতে দেখা গেছে। তবে কোনো ভারী যন্ত্র দিয়ে বাড়ি ভাঙতে দেখা যায়নি। বাড়িটির আশপাশে সংবাদকর্মীদের ভিড়ও ছিল লক্ষণীয়। ৩২ নম্বর সড়ক দিয়ে যারা যাচ্ছেন, তাদের অনেকেই গাড়ির গতি কমিয়ে জানালা দিয়ে বাড়িটি দেখছেন। ছবি তুলছেন। গতকাল বাড়িটিতে গরু জবাই করে রান্নাও করা হয়েছে, সেখানেও অনেকের ভিড় দেখা গেছে।

ভারতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক ভাষণকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মী বাড়ি শেখ মুজিব ও শেখ হাসিনা নামে বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
প্রতিটি উপজেলায় দুই বিদ্যালয়ে জুতা বিতরণ পরিকল্পনা প্রতিমন্ত্রীর
প্রতিটি উপজেলায় দুই বিদ্যালয়ে জুতা বিতরণ পরিকল্পনা প্রতিমন্ত্রীর