• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক    ৪ মে ২০২৬, ০২:৩৩ পি.এম.
ছবি : সংগৃহীত

কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ১২ ঘন্টা পর থানা থেকে ছাড়া পেয়েছেন। রোববার (৩ মে) দিবাগত রাত ১২টায় তাকে ছেড়ে দেওয়া হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি বলেন, 'রেজাউল কাইয়ুমের বিরুদ্ধে শাসনগাছা বাস টার্মিনালকেন্দ্রিক চাঁদাবাজি–সংক্রান্ত কিছু অভিযোগ আসে উচ্চপর্যায়ে। কিন্তু দীর্ঘ সময়ে জিজ্ঞাসাবাদ এবং যাচাই-বাছাইয়ে অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি।'

এর আগে রোববার দুপুরে নিজ বাসা থেকে রেজাউলকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে নেতা-কর্মী ও সমর্থকেরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেন। তাদের মধ্যে অনেক পরিবহন শ্রমিকও ছিলো। ফলে টার্মিনালের কার্যক্রম অচল হয়ে পড়ে।

এ সময়  কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ারকে বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবির ৬ মেধাবী শিক্ষার্থী পেলেন ইউজিসি মেধাবৃত্তি
বাকৃবির ৬ মেধাবী শিক্ষার্থী পেলেন ইউজিসি মেধাবৃত্তি
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে তিনজনকে অর্থদন্ড ও কারাদণ্ড
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে তিনজনকে অর্থদন্ড ও কারাদণ্ড
নবাবগঞ্জে কৃষকদের উৎসাহিত করায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
নবাবগঞ্জে কৃষকদের উৎসাহিত করায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত