• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নবাবগঞ্জে কৃষকদের উৎসাহিত করায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ১৯ জুন ২০২৬, ১১:১৩ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল চাষে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। ‎জাতীয় ফল মেলা কর্মসূচির অংশ হিসেবে দেশীয় ফলের প্রদর্শনী, ফল চাষ প্রযুক্তি এবং কৃষি উদ্ভাবন তুলে ধরা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আয়োজিত এই মেলা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

‎মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি'র নেতাকর্মী, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় ফল পুষ্টির অন্যতম উৎস। ফলের উৎপাদন বৃদ্ধি ও অধিক হারে বৃক্ষরোপণের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। তারা সকলকে বেশি বেশি ফলের গাছ রোপণ ও দেশীয় ফল খাওয়ার আহ্বান জানান। 

‎মেলার স্টলে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, সফেদা, ড্রাগন ফলসহ নানা জাতের ফল প্রদর্শন করা হয়। এছাড়া ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, রোগবালাই দমন ও ফল সংরক্ষণ বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করা হয়।

মেলা পরিদর্শনে আসা দর্শনার্থীরা বিভিন্ন ফলের প্রদর্শনী ঘুরে দেখেন এবং ফল চাষ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন কৃষকদের ফল চাষে আরও উদ্বুদ্ধ করবে এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎ভিওডি বাংলা/অলিউর রহমান মিরাজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে বিজিবির অভিযানে গবাদিপশুসহ নানা চোরাচালানি পণ্য জব্দ
কুড়িগ্রামে বিজিবির অভিযানে গবাদিপশুসহ নানা চোরাচালানি পণ্য জব্দ
পাঠদান বন্ধ রেখে মানববন্ধন করানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
পাঠদান বন্ধ রেখে মানববন্ধন করানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
একই পরিবারের চার জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি
একই পরিবারের চার জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি