• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গোপালগঞ্জে আ’লীগ নেতার পদত্যাগ

   ১৯ জুন ২০২৬, ০৩:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে আওয়ামী লীগের এক নেতা পদত্যাগ করেছেন। জেলার মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন সাংস্কৃতিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম শুক্রবার (১৯ জুন) নিজ এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় পদ ও সাংগঠনিক দায়িত্ব থেকে পদত্যাগের এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে শারীরিক অসুস্থতা এবং পারিবারিক বিভিন্ন কারণে তিনি স্বেচ্ছায় ও ব্যক্তিগত সিদ্ধান্তে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না। ভবিষ্যতেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকব না।’

পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক চাপ বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহিদুল ইসলাম বলেন, ‘আমার এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা মহলের প্ররোচনায় আমি এ সিদ্ধান্ত গ্রহণ করিনি।’

তার এ ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাটহাজারীতে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
হাটহাজারীতে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
শিগগিরই অনুমোদন পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা
শিগগিরই অনুমোদন পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা
আনোয়ারা হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী
আনোয়ারা হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী