৫ আগস্টের অর্জন ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: ফয়সাল সালাম

নিজস্ব প্রতিবেদক
চেতনায় বাংলাদেশের সভাপতি প্রকৌশলী ফয়সাল সালাম সাগর বলেছেন, ৫ আগস্ট আমাদের বড় একটা অর্জন, এই অর্জনটা যদি আমাদের ধরে রাখতে হয় তাহলে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফয়সাল সালাম বলেন, স্বাধীনতার কোন ধর্ম নেই, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবাই মিলে এক জাতি। আমরা যারা মুসলিম অথবা হিন্দু আমরা নিজ নিজ ধর্ম পালন করতে যেন আর ভয় না পাই৷
ফ্যাস্টিস হাসিনা ভয় ও বিভাজন সৃষ্টি করেছে মন্তব্য করে বাক স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা ও কোন বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।
এ সময় মতিঝিল থানা চেতনায় বাংলাদেশের সভাপতি মো: সোহেল জিতু, আদাবর থানা চেতনায় বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মো: শিহাব শারার খান, যাত্রাবাড়ী থানা সভাপতি মো: শেখ রাহুল, ভাটারা থানা সভাপতি আব্দুর রহিম সবুজসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ মিনহাজ/ এমএইচ







