• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেখ হাসিনার উসকানি

গণঅভ্যুত্থানের অর্জন হাত ছাড়া হয়ে যেতে পারে- সাইফুল হক

   ৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৩ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গতকাল পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে প্রদত্ত বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িসহ দেশের বিভিন্ন স্থানে ভাংচুর, অগ্নিসংযোগ ও তা গুড়িয়ে দেয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত। তিনি বলেন, তবে এই ঘটনা উল্টো গণঅভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগের রাজনৈতিক ও সামাজিক পুনর্বাসনের রাস্তাই কেবল প্রশস্ত করবে। 

সাইফুল হক বলেন, শেখ হাসিনার উসকানির ফাঁদে জড়িয়ে পড়লে অনঅভিপ্রেত অস্থিতিশীল পরিস্থিতিতে একদিকে বহুমুখী ষড়যন্ত্র শক্তি শক্তিশালী হবে, অন্যদিকে গণঅভ্যুত্থানের অর্জন হাত ছাড়া হয়ে যাওয়ার ঝুঁকিও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, এই সব অরাজক ঘটনার দায়দায়িত্ব অন্তর্বর্তী সরকার কোনভাবেই এড়িয়ে যেতে পারে না। সরকারের নিষ্ক্রিয়তার কারণেই দেশজুড়ে ঘটনা সংঘটিত হতে পেরেছে তাও স্পষ্ট। এই ধরনের ঘটনা অন্তর্বর্তী সরকারের অকার্যকরীতাকেই বড় করে তুলছে।

সাইফুল হক বলেন,  শেখ হাসিনার গতকালের বক্তব্যে ছাত্র শ্রমিক জনতার গণহত্যা ও তার ষোল বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের আমলে সংঘটিত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা দূরের কথা কোন ধরনের অনুশোচনা পর্যন্ত নেই। বরং তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি প্রকারান্তরে উসকানি সৃষ্টির চেষ্টা করেছেন। শেখ হাসিনার এসব তৎপরতায় ভারতের মোদি সরকার ও বিজেপিরও যে মদদ রয়েছে তাও পরিস্কার। গণহত্যার অপরাধের জন্য বাংলাদেশে যখন শেখ হাসিনা ও তার সহযোগিদের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে তখন শেখ হাসিনার এই ধরনের বক্তব্য ঔদ্ধত্বের সামিল।

তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির উসকানি ও নাশকতা সৃষ্টির অপতৎপরতা মোকাবেলায় ছাত্র জনতা ফ্যাসিস্টদের কৌশল নিতে পারে না। এই ধরনের কর্মকান্ড একদিকে সামাজিক নৈরাজ্যেরই বিস্তার ঘটাবে। অন্যদিকে গণঅভ্যুত্থানের অংশীজন ও জনগণের মধ্যে ঐক্যের পরিবর্তে আরও বিভক্তি ওকে মেরে বিভাজন তৈরী করবে। 
একই সাথে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক