• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শহীদ পরিবারের পাশে শ্রমিক দল

নতুন বাংলাদেশ গড়তে লড়াই শুরু করেছি : শিমুল বিশ্বাস

   ৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ‘বাংলাদেশের অগণিত মানুষ যে উন্নত বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখে, সেই স্বপ্ন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে; ভারত এবং লুটেরা ধনী শ্রেণির লোকের মাধ্যমে সাধারণ মানুষের স্বপ্নকে পদধূলিত করেছে। এই পদধূলিত স্বপ্নকে ফিরে পাবার জন্য বাংলাদেশে লড়াই হয়েছে। এই লড়াইয়ে বিএনপিসহ সকল বিরোধীদলের ১০ হাজারের বেশি মানুষ জীবন দিয়েছে। আর এক মাসের লড়াইয়ে প্রায় ২ হাজারের বেশি বিপ্লবী জীবন দিয়েছে, সেই জীবন দেওয়ার মধ্যে বিএনপিসহ বিরোধীদলের অগণিত নেতাকর্মীদের মাঝে এই ভাগ্যহত শ্রমিক শ্রেণির সক্রিয় নেতাকর্মীদের সংখ্যা প্রায় শতাধিক।’

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ১০ নাম্বার জুট পট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনে নিহত শ্রমিক দল নেতা আসিফ মিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ ও পল্লবী থানা শ্রমিক দলের কর্মীসভায় এমন মন্তব্য করেছেন শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস।

তিনি বলেন. গার্মেন্টস শ্রমিক, ঔষধ কারখানার শ্রমিক, পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, হোটেল শ্রমিক, হকার্স শ্রমিক, রিক্সা শ্রমিক, দোকান কর্মচারী শ্রমিক, রেমিটেন্স যোদ্ধাসহ ভাগ্যহত ৭ কোটি ৩৫ লাখ শ্রমজীবী মানুষের শ্রমে-ঘামে এই বাংলাদেশ টিকে রয়েছে। আর এই বাংলাদেশকে উন্নত বাংলাদেশ গঠনের জন্য এক নবজাগরণের লড়াই শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এবং সম্মিলিত শ্রমিক পরিষদ।

শিমুল বিশ্বাস বলেন, ১/১১ এর পর থেকে প্রায় ১৭ বছর ৮ মাস অর্থ্যাৎ ৫ আগস্ট ২০২৪ সালে হাসিনার পালিয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত নির্বিচ্ছিন্ন লড়াইয়ে বিএনপির নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল, ছাত্র-শ্রমিক ও জনতার যে লড়াই, সে লড়াইয়ে কত অগনিত প্রাণ আত্মহুতি দিয়েছে এর বিবরণ এখনও পর্যন্ত অনুসন্ধান করা হচ্ছে। এই রক্তাক্ত জনপদে মানুষের এই যে জীবন দেওয়া, সেই সব জীবন দেওয়ার পেছনে একটা লক্ষ ছিলো; এই অভিশপ্ত ফ্যাসীবাদী হাসিনার পতন। যারা লড়াই করেছে রাজপথে, যারা নির্যাতিত হয়েছে, যারা কারাবরণ করেছে, আর যারা এই লড়াইয়ে আসতে পারেনি ঘরে ঘরে অগণিত মানুষ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলো এই অভিশপ্ত দুঃশাসন থেকে মুক্তির জন্য। আর এই রকম একটা পরিস্থিতি, স্বাধীনরতার পরে ১৯৭৫ সালে শেখ মুজিবের শাসন আমলেও দেখে ছিলাম।

শ্রমিক দলের নিহত পরিবারের সাথে সাক্ষাৎ প্রসঙ্গে শিমুল বিশ্বাস বলেন, পৃথিবীর বুক থেকে এক অভিশপ্ত দুঃশাসনের পতন ঘটানোর জন্য শ্রমজীবী বীর সন্তানেরা তাদের জীবন উৎসর্গ করেছে, রাজপথে রক্ত দিয়েছে। আর তাদের বীরত্ম তুলে ধরতে, রাজনীতিতে শ্রমিক শ্রেণির মর্যাদা এবং সন্মানের সমঅধিকার প্রতিষ্ঠার জন্য লড়াইয়ে লড়াই শুরু করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল এবং সম্মিলিত শ্রমিক পরিষদ। আজকে এইটুকু বলতে চাই, ভাগ্যহত, শোষিত, বঞ্চিত শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ করে তাদের ভাগ্য বদলের জন্য আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের লড়াই চালিয়ে যাচ্ছি। নতুন বাংলাদেশ গঠনে যে লড়াই আমরা শুরু করেছি, সেই লড়াইয়ে আমাদের জিততেই হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পল্লবী থানার আহ্বায়ক  বশিরুল আলম এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহ্বায়ক মোঃ আমিনুল হক।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পল্লবী থানার আহ্বায়ক  বশিরুল আলম এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির সহ শ্রমিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, সম্মিলিত শ্রমিক পরিষদের সমন্বয়ক এ এ এম ফয়েজ হোসেন, শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম মোহন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক হামিদা খাতুন, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব কামরুল জামান সহ শ্রমিক দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের কয়েক হাজার নেতাকর্মী।

ভিওডি বাংলা/ রিয়াদ/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক