• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজধানীতে আজ যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

ভিওডি বাংলা ডেস্ক    ১ মে ২০২৬, ১০:৪১ এ.এম.
ছবি: সংগৃহীত

শুক্রবার রাজধানীতে কেনাকাটা বা ঘোরাঘুরির পরিকল্পনা থাকলে আগে জেনে নেওয়া জরুরি—কোন কোন মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকছে। না হলে যানজট পেরিয়ে গিয়ে বন্ধ দরজার সামনে দাঁড়াতে হতে পারে!

যেসব শপিং সেন্টার ও মার্কেট বন্ধ থাকবে

সাপ্তাহিক ছুটির কারণে আজ শুক্রবার রাজধানীর বেশ কিছু মার্কেট ও পাইকারি বাজার বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে— আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানশন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।

যেসব দর্শনীয় স্থান বন্ধ থাকবে

শুক্র ও সাপ্তাহিক ছুটির কারণে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ জাদুঘরও আজ বন্ধ থাকবে।

সামরিক জাদুঘর (বিজয় সরণি)

প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। তবে বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও

এটিও বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা। এছাড়া শনি ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণের সুযোগ রয়েছে।

শিশু একাডেমি জাদুঘর

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসির উদ্যোগে রাজধানীতে হকার পুনর্বাসন শুরু
ডিএসসিসির উদ্যোগে রাজধানীতে হকার পুনর্বাসন শুরু
কলাবাগান থানার এসআই নিখোঁজ
কলাবাগান থানার এসআই নিখোঁজ
ছয় বছর পর ধরা পড়লো তামিমের গলায় ছুরি চালানো শুভ
ছয় বছর পর ধরা পড়লো তামিমের গলায় ছুরি চালানো শুভ