• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ডিএসসিসির উদ্যোগে রাজধানীতে হকার পুনর্বাসন শুরু

নিজস্ব প্রতিবেদক    ১ মে ২০২৬, ১২:৪৯ এ.এম.
ছবি : ভিওডি বাংলা

রাজধানীর ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নিবন্ধিত হকারদের নির্ধারিত স্থানে বসানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গুলিস্তান এলাকার হকারদের রমনা ভবন সংলগ্ন লিংক রোড এলাকায় পুনর্বাসনের লক্ষ্যে ডিজিটাল পরিচয়পত্র হস্তান্তর ও নির্ধারিত স্থান বরাদ্দ কার্যক্রম শুরু হয়।

এর আগে বিকেলে রাজধানীর নগর ভবন অডিটোরিয়ামে হকারদের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। অনুষ্ঠানে তিনি ফুটপাতের ব্যবসায়ীদের মাঝে ডিজিটাল পরিচয়পত্র বিতরণ করেন।

পরিচয়পত্র বিতরণকালে তিনি বলেন, প্রতিটি হকারকে একটি সুনির্দিষ্ট পরিচয়ের আওতায় আনা হবে এবং তাদের জন্য নির্ধারিত স্থান নিশ্চিত করা হবে। এতে হকাররা সুশৃঙ্খলভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং একই সঙ্গে ফুটপাত দখলমুক্ত রাখা সম্ভব হবে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, এ উদ্যোগের অংশ হিসেবে হকারদের একটি সমন্বিত ডাটাবেইজ তৈরি করা হবে, যা ভবিষ্যতে নগর ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সহজ করতে সহায়তা করবে।

সংশ্লিষ্টদের আশা, কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়িত হলে রাজধানীর ফুটপাত ব্যবস্থাপনায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা অনেকটাই কমে আসবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ