• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ছয় বছর পর ধরা পড়লো তামিমের গলায় ছুরি চালানো শুভ

নিজস্ব প্রতিবেদক    ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পি.এম.
মো. রায়হান শুভ: ছবি: সংগৃহীত

হাতিরঝিল থানার আলোচিত তামিম হত্যা মামলার পলাতক আসামি মো. রায়হান শুভকে (২৩)-ঘটনার ৬ বছর পর গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
তামিমের গলায় শুভ ছুরি চালিয়ে জবাই করে বলে সিআইডির কাছে স্বীকার করেছেন শুভ।

বুধবার (২৯ এপ্রিল) দিনগত রাত ১টা ৪৫ মিনিটে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ ও পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে কলাবাগান থানাধীন ৮৬ নম্বর সেন্ট্রাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। 

সিআইডি জানায়, ২০২০ সালের ১৫ ডিসেম্বর দিনগত রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল থানাধীন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের দক্ষিণ-পশ্চিম পাশে মেইন রোডের ফুটপাতে পূর্বপরিকল্পিতভাবে তামিমের ওপর সশস্ত্র হামলা চালানো হয়।

এ সময় এজাহারনামীয় আসামি মো. সাব্বির ও মো. শাওনসহ সহযোগীদের সঙ্গে উপস্থিত থেকে শুভ ভিকটিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে গলায় ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।  ভিকটিমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ১৬ ডিসেম্বর দুপুর ১টা ২৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

সিআইডি বলছে, পূর্বে গ্রেপ্তার ২জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শুভ’র প্রত্যক্ষ সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ