গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন
শহীদদের রাষ্ট্রীয় খেতাব ও স্বীকৃতি দিবে বিএনপি : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক
বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জীবন দানকারী শহীদদের সঠিক তালিকা প্রনয়ণ করে রাষ্ট্রীয় খেতাব ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হবে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর শের শাহ শুরী রোড ঈদগাহ মাঠে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, যাদেরকে গুম খুন হত্যা করা হয়েছে এবং গত জুলাই আগষ্টে যে সকল ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে বিএনপির যে সকল ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের যে সকল সাধারণ মানুষদেরকে গুলি করে হত্যা করা হয়েছে সেই সকল শহীদদের সঠিক তালিকা প্রনয়ণের মাধ্যমে রাষ্ট্রীয় খেতাব ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হবে।
তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে ফ্যাসিবাদ আওয়ামী সরকারের আমলে যার বয়স ৫০ ছিল, সেও নাকি মুক্তিযোদ্ধা ছিল। অর্থাৎ জন্মের আগেই সে মুক্তিযোদ্ধা হয়ে গেছে। এই যে স্বৈরাচার আওয়ামী সরকার বিতর্কিত মুক্তিযোদ্ধা তালিকা তৈরি করেছিল; কিন্তু বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে বাংলাদেশের সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা প্রনয়ণ করবে।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় গত ১৭ বছর ধরে স্বৈরাচার আওয়ামী সরকার বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে পাঠ্য পুস্তকে আমাদের সন্তানদেরকে ভূল ইতিহাস শিখিয়েছে। আমরা সেই ভূল ইতিহাসকে বাতিল করে বাংলাদেশের সঠিক ইতিহাস আমাদের বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম ও তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই।
বিএনপি স্বাস্থ্যসেবাকে সার্বজনীন করবে উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশের সাধারণ সকল মানুষকেই ফ্রী স্বাস্থ্যসেবা দেয়া হবে। ধনী-গরীব সকলের চিকিৎসা সেবার ইন্সুরেন্স করে দেয়া হবে। যাতে সে ইন্সুরেন্সের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারে।
তিনি বলেন, স্বৈরাচারের সুবিধা নিয়ে গত ১৭ বছরে ধনী আরও ধনী হয়ে গেছে। গরীর হয়ে গেছে আরও গরীব কিন্তু আমরা ধনী গরীবের ভারসাম্য ঠিক রাখব। যারা দিন এনে দিন খায়, যারা সাধারণ মানুষ প্রত্যেকটি সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিককামী রাষ্ট্র তৈরি করতে পারব।
কোন দখলদারি চাঁদাবাজি লুটতরাজের স্থান বিএনপিতে নেই। সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত, কিশোর গ্যাং, বিশৃঙ্খলাকারীর বিএনপিতে জায়গা হবে না বলেও দলের নেতাকর্মীদেরকে সর্তক করেন আমিনুল হক।
বিএনপি জনগণের দল, জনগণের কথা চিন্তা করেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামত ও সংষ্কারের ৩১ দফার রুপরেখা দিয়েছেন বলে আমিনুল হক তিনি তার বক্তব্যে ৩১ দফা রুপরেখার বিস্তারিত তুলে ধরেন।
মোহাম্মদপুর থানা বিএনপি আহবায়ক শুক্কুর মাহমুদ এর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আক্তার হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, হাজী মোঃ ইউসুফ, আফাজ উদ্দীন, শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহানগর বিএনপি সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য শামীম পারভেজ, নুরুল হুদা ভূঁইয়া নূরু, মোতালেব হোসেন রতন, নাসির উদ্দীন, এম এস আহমাদ আলী, ইব্রাহিম খলিল, তাসলিমা রিতা প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ







