• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সুপ্রিমকোর্ট প্রাঙ্গন

আহত সাংবাদিক জাভেদ-এর খোঁজ নিলেন তারেক রহমান

   ৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 
সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে আহত এটিএন নিউজের সাংবাদিক জাভেদ আক্তারের চিকিৎসার খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কাকরাইলস্থ ইসলামি ব্যাংক হাসপাতালে দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম তারেক রহমানের পক্ষ থেকে জাভেদকে দেখতে আসেন। এ সময় তারেক রহমান মুঠোফোনে আহত জাভেদ আক্তারের সাথে কথা বলে তার শারীরিক অবস্থার ও তার পরিবারের খোঁজ নেন। ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন। এই হামলায় বিএনপির কেউ জড়িত থাকলে তাদের ব্যাপারে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ব্যাপারে আশ্বস্ত করেন বিএনপির শীর্ষ নেতা। আহত সাংবাদিক জাভেদ-এর চিকিৎসার সকল দায়িত্ব গ্রহণ করেন তিনি। এসময় ডা. রফিকূল ইসলামকে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন তারেক রহমান। 

এছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস,  স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আবদুস সাত্তার পাটোয়ারী, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ আহত জাভেদ আক্তারকে দেখতে হাসপাতালে আসেন।

উল্লেখ্য, তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর, সংবাদিকদের উপর কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মীর আঘাতে এটিএন নিউজের সিনিয়র রির্পোটার জাবেদ আক্তারসহ কয়েকজন আহত হোন। ঘটনার পরপরই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর নেতৃবৃন্দকে দ্রুত তাদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ও দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদককে আহতদের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম
তথ্যমন্ত্রী চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম
মানসিক হতাশা ও অভিমানেই স্বর্ণময়ীর আত্মহনন
পুলিশের চূড়ান্ত প্রতিবেদন মানসিক হতাশা ও অভিমানেই স্বর্ণময়ীর আত্মহনন
গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে কমিশন গঠন করা হবে
তথ্যমন্ত্রী গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে কমিশন গঠন করা হবে