• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রেম ও ক্যারিয়ারে সুবর্ণ সময় পূজার

বিনোদন প্রতিবেদক    ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৪ এ.এম.
ছবি : সংগৃহীত

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের লুকোচুরি এবার যেন শেষের পথে। অভিনেতা রোহান মেহরার সঙ্গে সম্পর্কের বিষয়টি এখন নতুন আলোচনায়। 

কিংবদন্তি অভিনেতা বিনোদ মেহরার ছেলে ও ‘বাজার’খ্যাত তারকা রোহানের সঙ্গে পূজার ঘনিষ্ঠতা দীর্ঘ কয়েক বছরের হলেও সম্প্রতি মুম্বাইয়ের এক রেস্তোরায় পূজার পরিবারের উপস্থিতিতে তাদের দেখা যাওয়ায় বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে। একসময় এই সম্পর্ককে স্রেফ বন্ধুত্ব বলে উড়িয়ে দিলেও এই যুগলের ঘন ঘন যাতায়াত এবং পারিবারিক সান্নিধ্য এখন পরিণয়েরই জোরালো ইঙ্গিত দিচ্ছে। 

তবে ব্যক্তিগত জীবনের এই রঙিন গুঞ্জন ছাপিয়ে পেশাদার ক্যারিয়ারেও পূজা এখন সাফল্যের তুঙ্গে অবস্থান করছেন। বর্তমানে তিনি শহীদ কাপুরের বিপরীতে ‘দেবা’ এবং বরুণ ধাওয়ানের সঙ্গে ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমার মতো বড় বাজেটের প্রজেক্টগুলোতে ব্যস্ত সময় পার করছেন। 

একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে ইন্ডাস্ট্রি মাতানো এই অভিনেত্রী এখন প্রেম আর ক্যারিয়ারের এক সুবর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন, যার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন তার কোটি ভক্ত।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাহুবলী ২’-এর রেকর্ডের দ্বারপ্রান্তে ‘ধুরন্ধর ২’
বক্স অফিসে ঝড় ‘বাহুবলী ২’-এর রেকর্ডের দ্বারপ্রান্তে ‘ধুরন্ধর ২’
‘বিগ বস’ তারকা আশুর বিরুদ্ধে মামলা
বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাত ‘বিগ বস’ তারকা আশুর বিরুদ্ধে মামলা
সমালোচনাকে পেছনে ফেলে বক্স অফিসে ঝড় তুলছে ‘মাইকেল’
সমালোচনাকে পেছনে ফেলে বক্স অফিসে ঝড় তুলছে ‘মাইকেল’