• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অযৌক্তিক আন্দোলন ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

   ৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪১ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

অযৌক্তিক আন্দোলন ও আবদার ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় রাস্তা বন্ধ না করে নিজেদের এরিয়ায় কর্মসূচি পালনের অনুরোধ জানান তিনি। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানের নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তাদের অনেককে আমরা ধরেছি। আসল জন (শেখ হাসিনা) বাংলাদেশে নেই। আমরা তাকে কোথা থেকে ধরব। যারা দেশে নেই তাদের তো পুলিশ গিয়ে ধরে আনতে পারে না। এ ক্ষেত্রে আমরা চেষ্টা করছি। পার্শ্ববর্তী দেশের সঙ্গে একটি চুক্তি আছে, সেভাবে তাদের আনার কাজ চলছে। ’

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি ১০৫ জন। সেখানে গ্রেপ্তার মাত্র ৩৫ জন। আসামি গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

উত্তরা থানায় হামলার বিষয়ে জানতে চাইলে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় নৌ পুলিশের বেশ কিছু সমস্যা রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের নৌযান ও জনবলের বেশ কিছু সমস্যা রয়েছে। এই নৌযান ও জনবলগুলো দিতে পারলে তারা আরও ভালোভাবে কাজ করতে পারবে। যেহেতু বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সেহেতু আমাদের নৌ পুলিশের প্রয়োজনীয়তা অনেক বেশি।’

‘নৌপথে অনেক ঘটনা ঘটেছে চাঁদাবাজি হচ্ছে। এগুলো কীভাবে বন্ধ করা যায়, তা নিয়েই আমাদের এখানে এই আলোচনা হয়েছে’, যোগ করেন উপদেষ্টা।

ভিওডি বাংলা/ এমএইচপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার জিডিপির ৫ ভাগ শিক্ষাখাতে ব্যয় করবে : শিক্ষামন্ত্রী
সরকার জিডিপির ৫ ভাগ শিক্ষাখাতে ব্যয় করবে : শিক্ষামন্ত্রী
দেশে নতুন করে আরেকটি শিক্ষা আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে
দেবপ্রিয় ভট্টাচার্য: দেশে নতুন করে আরেকটি শিক্ষা আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি