• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক    ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

চলমান বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এতে টিকিট কেটে মাঠে আসা দর্শকদের মধ্যে হতাশা তৈরি হয়। তবে তাদের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পরিত্যক্ত ঘোষণার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, যারা অনলাইনে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের টিকিট কিনেছিলেন, তারা নির্ধারিত নিয়ম অনুযায়ী টিকিটের টাকা ফেরত পাবেন।

বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল। এর আগে দুপুর দেড়টায় টস হওয়ার নির্ধারিত সময় ছিল। তবে বৃষ্টির কারণে খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বিকাল সোয়া চারটার দিকে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

গতকাল থেকেই চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাত চলছে, যা আজও অব্যাহত ছিল। ফলে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে আগেই শঙ্কা তৈরি হয়েছিল, যা শেষ পর্যন্ত সত্যি হয়।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে জয় পেয়েছে। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া