• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাতিল হয়েছে ৬,৪৭৬ অমুক্তিযোদ্ধার গেজেট: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পি.এম.
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। ছবি: সংগৃহীত

২০১০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দেশে মোট ৬ হাজার ৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উপস্থাপন করা হয়।

মন্ত্রী জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে কারও বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা হিসেবে অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বসহকারে তদন্ত করা হয়। জামুকার সদস্যদের সমন্বয়ে গঠিত উপকমিটি তদন্ত ও শুনানির মাধ্যমে অভিযোগ যাচাই করে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির গেজেট বাতিলের সুপারিশ করা হয়।

তিনি আরও বলেন, অভিযোগের ভিত্তিতে এ ধরনের তদন্ত ও যাচাই-বাছাই প্রক্রিয়া জামুকার নিয়মিত কার্যক্রমের অংশ।

মন্ত্রী জানান, ২০২৪ সালের আগস্ট থেকে বর্তমান সময় পর্যন্ত প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ৪৮১ জনের গেজেট, লাল মুক্তিবার্তা এবং ভারতীয় তালিকা বাতিল করা হয়েছে। সব মিলিয়ে ২০১০ থেকে ২০২৬ সাল পর্যন্ত মোট ৬ হাজার ৪৭৬ জনের গেজেটসহ অন্যান্য তালিকা বাতিল করা হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তৃণমূল থেকে ফুটবলার গড়ে তোলার আহ্বান ডিএসসিসি প্রশাসকের
তৃণমূল থেকে ফুটবলার গড়ে তোলার আহ্বান ডিএসসিসি প্রশাসকের
মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে: তিতাস
মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে: তিতাস
‘কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে’
‘কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে’