• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএনপির আইন সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

ভিওডি বাংলা ডেস্ক    ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৭ এ.এম.
ছবি: সংগৃহীত

দলের গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব পেলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আইন সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে দলটির আইন বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। এ সিদ্ধান্ত ২৮ এপ্রিল থেকেই কার্যকর হবে।

এর আগে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি রাজশাহী ইউনিভার্সিটি ‘ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুলা) সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেউ কারও সম্মানে আঘাত না করি: জামায়াত আমির
কেউ কারও সম্মানে আঘাত না করি: জামায়াত আমির
বাবাকে মুক্তিযোদ্ধা দাবি, বক্তব্য প্রত্যাহারে জামায়াত এমপির আবেদন
বাবাকে মুক্তিযোদ্ধা দাবি, বক্তব্য প্রত্যাহারে জামায়াত এমপির আবেদন
পাটশিল্প বাঁচাতে হবে: শিমুল বিশ্বাস
পাটশিল্প বাঁচাতে হবে: শিমুল বিশ্বাস