• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

‎বুলেট বৈরাগীর হত্যাকারীদের বিচারের দাবিতে জকসুর মানববন্ধন

‎জবি প্রতিনিধি    ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

‎‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ৫ম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও কাস্টমস কর্মকর্তা ‎বুলেট বৈরাগীর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

‎মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।

‎জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী অতীতেও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু আমরা বিচার পাইনি। এখন আমাদের আরেক ভাই বুলেট ভাইকে হত্যা করা হয়েছে, অথচ বিচার প্রক্রিয়ার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আমরা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর খামখেয়ালিপনার তীব্র নিন্দা জানাচ্ছি।”

‎জকসুর আইন ও মানবাধিকার সম্পাদক হাবীব মোহাম্মদ ফারুক বলেন, “সরকার সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। খুন, ধর্ষণ ও বিশৃঙ্খলা বেড়েই চলেছে। বুলেট ভাইয়ের হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই, নইলে সরকারকে দায় নিতে হবে।”

‎জবির ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মুবাশ্বির বলেন, “মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্র যদি জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়, তবে জনগণই এর জবাব দেবে। বুলেট ভাইসহ সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।”

‎মানববন্ধনে জকসুর বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎এর আগে,শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় চট্টগ্রামমুখী লেনে আইরিশ হোটেলের পাশে কাস্টমস কর্মকর্তা ও জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগীর লাশ পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় রোববার পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাব।সোমবার পাঁচ আসামির চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অপর একজনকে তিনদিনের রিমান্ডে পাঠান আদালত।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন