• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

বাংলাদেশকে বড় লক্ষ্য দিল লঙ্কানরা

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারীরা।

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। দলীয় ২৫ রানে শ্রীলঙ্কা হারায় হাসিনি পেরেরাকে, ১৩ বলে ৭ রান করে তিনি ফেরেন সাজঘরে। তবে দ্বিতীয় উইকেটে অধিনায়ক চামারি আতাপাত্তুকে সঙ্গ দেন ইমেশা দুলানি।

চামারি ৩০ বলে ৩২ রান করে সাজঘরে ফিরলেও দুলানি তুলে নেন ফিফটি। ৪০ বলে ৫৫ রান করে ক্ষান্ত হন ৭টি চার হাঁকিয়ে। ততক্ষণে তৃতীয় উইকেটে হয়ে গেছে ৭০ রানের জুটি।

এরপর হারশিতা সামারাউইকরামাও তুলে নেন অর্ধশতক। শেষ বলে সাজঘরে ফেরার আগে ৩৫ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন দুটি এবং মারুফা আক্তার ও নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা নাহিদা আক্তার একটি উইকেট শিকার করেন। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান দাঁড়ায় শ্রীলঙ্কার সংগ্রহ।

ভিওডি বাংলা/বিন্দু 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া