• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ.লীগ জনগণকে জিম্মি করে লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করে

   ৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৮ পি.এম.

লক্ষ্মীপুর প্রতিনিধি 

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য আছে। আওয়ামী লীগ লুটপাট ও গুম-খুন করেছে। জীবনে কোনোদিন নির্বাচন করে তারা ক্ষমতায় আসবে, জনপ্রতিনিধি হয়ে বক্তব্য রাখবে এটা কখনো চেষ্টা করেনি। নির্বাচনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। জনগণ-শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের জিম্মি করে তারা লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ্যানি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সাধারণ মানুষের গভীর সম্পর্ক ছিল। বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, দেশের মানুষের প্রতি দরদ, তার স্বাভাবিক রাজনীতি মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথায় মানুষ ভরসা করছে। তার কথাতেই পরিষ্কার, তিনি কাউকে প্রশ্রয় দেবেন না। এখানেই আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য। তারেক রহমান ও বিএনপি চাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করতে। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা বিএনপির পক্ষেই সম্ভব।

দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেনের সভাপতিতে প্রধান শিক্ষক মো. হানিফ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক