• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সরকার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায়: মাহ্‌দী আমিন দেশে হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু জীবনের সব পর্যায়ে কবি নজরুলের প্রভাব অপরিসীম: প্রধানমন্ত্রী ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী পদ্মা রেল সেতুর মাটি অপসারণ চলছে: রবিউল আলম ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল প্রথমবার কেন্দ্রের বাইরে পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ৩ হাজার

ইরানের জন্য সবকিছু করতে প্রস্তুত রাশিয়া

   ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়া সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে পুতিন জানিয়েছেন, ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রাশিয়া।

সোমবার (২৭ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিয়েছেন আরাগচি।

বৈঠকে পুতিন বলেন, ইরান বর্তমানে একটি কঠিন সময় পার করছে। তবে রাশিয়া আশা করে দেশটির জনগণ এ পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

শিগ্‌গিরই পুতিন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ অবসানে বৈঠকে অংশ নেবেন।

রাশিয়া জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। এছাড়াও সংঘাত নিরসনে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সমাধান খুঁজতে তারা প্রস্তুত রয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পরমাণু স্থাপনায় প্রবেশাধিকার নিয়ে কঠোর অবস্থানে ইরান
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
ছবি: সংগৃহীত
গরু জবাই নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে বিজয় সরকার