• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই শহীদদের স্মরণসভা ৪ জুলাই, থাকবেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সরকার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায়: মাহ্‌দী আমিন দেশে হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু জীবনের সব পর্যায়ে কবি নজরুলের প্রভাব অপরিসীম: প্রধানমন্ত্রী ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী পদ্মা রেল সেতুর মাটি অপসারণ চলছে: রবিউল আলম ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

   ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪১ পি.এম.
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর এবার টি–টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। 

সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।

ম্যাচের আগেই বড় ধাক্কা খেয়েছে  নিউজিল্যান্ড। দলের নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম অনুশীলনের সময় ডান পায়ের পাতায় আঘাত পেয়ে ছিটকে যান প্রথম ম্যাচ থেকে। তার অনুপস্থিতিতে তরুণ নিক কেলি নেতৃত্ব দিচ্ছেন দলকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার মাত্র ষষ্ঠ ম্যাচ হলেও অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে গেছেন তিনি। এর আগে পাঁচ ম্যাচে ১৪.২৫ গড়ে ৫৭ রান করেছেন কেলি।

অন্যদিকে বাংলাদেশের পেস আক্রমণে এসেছে পরিবর্তন। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং গতিময় পেসার নাহিদ রানাকে প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রামে রাখা হয়েছে। ফলে সুযোগ পেয়েছেন তরুণ পেসাররা। রিপন মন্ডল এই সুযোগ কাজে লাগাতে প্রস্তুত। ২০২৩ এশিয়ান গেমসে জাতীয় দলের জার্সিতে তিনটি ম্যাচ খেললেও নিয়মিত দলে জায়গা করে নেওয়ার লড়াইয়ে এই সিরিজ তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: টিম রবিনসন, কেটেন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটকিপার), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার, বেন লিস্টার।

ভিওডি বাংলা/ বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬ হালান্ডকে ‘ছুটি’ নিতে বললেন ব্রাজিলিয়ান তারকা
ছবি: সংগৃহীত
রূপকথার ম্যাচে সেনেগালকে কাঁদিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে বিতর্কিত রেফারি ড্রু ফিশার