• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধনী-গরীবের ভারসাম্য রেখে আগামীর বাংলাদেশ গড়তে চায় বিএনপি: আমিনুল

   ৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০০ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে ধনী-গরীবের ভারসাম্য রক্ষা করে আগামীর বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, ফ্যাসিবাদ আওয়ামী সরকারের সময়ে আমরা দেখেছি যারা ধনী ছিল তারা আরও ধনী হয়ে গেছে। আর যারা গরীব ছিল তারা আরও গরীব হয়ে গেছে। এটা বিএনপি বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে ধনী-গরীবের ভারসাম্য রেখে আমাদের আগামীর ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ গড়তে হবে। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাওলা সিভিল এভিয়েশন হাই স্কুলের সামনে ঢাকা মহানগর উত্তর বিমানবন্দর থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, গত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার সরকার শুধু তাদের গুটি কয়েক লোকজনকে ধনীর পর ধনী বানিয়ে দিয়েছে। স্বৈরাচার আওয়ামী লীগ তারা মেগা প্রজেক্ট বানিয়ে দেশের উন্নয়নের নামে নিজেদের পকেটের উন্নয়ন করেছে। কিন্তু আমরা মেগা প্রজেক্ট করবো; বাংলাদেশের দরিদ্র মানুষগুলোর উন্নয়নের জন্য, অসহায় মানুষগুলোর জন্য, যাতে ধনী আর গরীবের ভারসাম্য আমরা রক্ষা করতে পারি। 

বাংলাদেশের মানুষ ৩১ দফার মাধ্যমেই রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কার চায় উল্লেখ করে তিনি বলেন, ৩১ দফার সংস্কারের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আমরা যেন বাংলাদেশের মানুষের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন ও বাংলাদেশের মানুষের দারিদ্র্য বিমোচন করতে পারি। 

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি জনগণের দল। জনগণের পাশে থেকে কাজ করে বিএনপি। তারেক রহমানের নির্দেশে করোনাকালীন কঠিন সময়ে জনগণের পাশে থেকে লাশ দাফন করাসহ দরিদ্রদের পাশে ত্রাণসামগ্রী নিয়ে দিয়েছিল বিএনপি। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে ছিল না। তারা ঘরে বসে এসি রুমে বসে অসহায় মানুষের মৃত্যু দেখেছে। তারা কেউ মাঠে যায়নি। 

নব্য বিএনপি সেজে আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজী দখলদারি লুটতরাজসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে বিএনপির উপর চাপিয়ে দেওয়া অপচেষ্টা করছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করে বলেন, এজন্য আমাদের দলের সকল নেতাকর্মীদের সর্তক দৃষ্টি রাখতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড.মাহাদী আমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোঃ মোস্তফা জামান।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক