• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোটের রাজনীতিতে সবাই আ.লীগকে কাছে চায়- নূর

   ৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫২ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

আওয়ামী লীগের বিচার না চেয়ে ভোটের জন্য সব রাজনৈতিক দলই তাদের কাছে পেতে চায় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিষয়টি একটি অশনিসংকেত বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন নুরুল হক নূর।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, সবাই মুখে মুখে আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার দবি করলেও তাদের বিচারের জন্য ধারাবাহিক কর্মসূচি দিচ্ছে না। ভোটের রাজনীতিতে আড়ালে সবাই আওয়ামী লীগকে কাছে চায়। এটি একটি অশনিসংকেত। যেসব দল গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে তাদের ক্লিয়ার করা উচিৎ, আওয়ামী লীগের বিষয়ে তাদের অবস্থান কী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, হাজার হাজার পঙ্গু ও আহত হওয়ার এই বর্বরোচিত ঘটনা ও ইতিহাসের জঘন্যতম গণহত্যার সঠিক বিচার না হলে ভবিষ্যতেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থাকে। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এ গণহত্যার বিচার হতে হবে, কিন্তু আসামিদের গ্রেপ্তার, জেলে ও দেশের বাইরে রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই ২৪-এর গণঅভ্যুত্থানের অংশীজন হিসেবে জনগণের পক্ষ থেকে আগামীকাল ৫ ফেব্রুয়ারি জুলাই গণহত্যায় জড়িত গণহত্যাকারীসহ বিগত ফ্যাসিস্ট রেজিমে দেশের সম্পদ লুটপাট ও দেশের অর্থ বিদেশে পাচারে সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও দ্রুত সময়ের মধ্যে বিচার নিষ্পত্তির দাবিতে ৬৪ জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সংবাদ সম্মেলনে পাঁচটি দাবি উপস্থাপন করে গণঅধিকার পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য নূরে এরশাদ সিদ্দিকী, আরিফ তালুকদার, ফাতেমা তাসনীম প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক