• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে নিয়ে কোন পোস্ট করিনি: আল মাহমুদ

নিজস্ব প্রতিবেদক    ২৪ এপ্রিল ২০২৬, ১১:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া স্ক্রিনশট ছড়িয়ে পড়ার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক তথ্যপ্রযুক্তি সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আলোচিত পোস্টটি তিনি করেননি এবং বিষয়টি নিয়ে আগেই ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন। সত্য উদঘাটনে প্রয়োজন হলে তার ফোনের ফরেনসিক পরীক্ষা করারও দাবি জানান তিনি।

আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, পোস্টটি ঘিরে তিনি ধারাবাহিকভাবে প্রাণনাশের হুমকি পেতে থাকেন। এ কারণে বিষয়টিকে নিজের জীবনের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে তিনি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নেন।

তার দাবি, সন্ধ্যা ৬টার দিকে থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ শুরুতে গুরুত্ব না দিয়ে সময়ক্ষেপণ করে। পরে মাগরিবের পর থানার ভেতরে অবস্থানকালে একদল লোক তাকে খুঁজতে আসে।

তিনি আরও অভিযোগ করেন, ওই সময় পরিস্থিতি বুঝে তিনি একটি কক্ষে আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানে ঢুকে তাকে গালিগালাজ করে। এ সময় পুলিশ কোনো কার্যকর ভূমিকা নেয়নি বলেও তিনি অভিযোগ করেন।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা জানানো হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন