• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শুনানি ২১৬৭ টি

ভার্চুয়াল কোর্টে দুই দিনে ৭৭৩ মামলা নিষ্পত্তি

আদালত প্রতিবেদক    ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পি.এম.
হাইকোর্ট। ফাইল ছবি

দুই দিনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল আদালতের মাধ্যমে ৭৭৩টি মামলা নিষ্পত্তি এবং ২ হাজার ১৬৭টি মামলার শুনানি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানান আদালতের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে প্রতি সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল উপস্থিতিতে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২১ এপ্রিল এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এর পর থেকেই নির্ধারিত দুই দিনে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকার্য পরিচালিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দিনে আপিল বিভাগে ৯৫টি মামলার শুনানি ও ২১টি নিষ্পত্তি হয়। হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলার শুনানি এবং ১৫৬টি নিষ্পত্তি করা হয়। সব মিলিয়ে ওই দিন দুই বিভাগে ৭০৭টি মামলার শুনানি ও ১৭৭টি নিষ্পত্তি হয়।

পরদিন আপিল বিভাগে (চেম্বার বিচারক আদালতসহ) ১৮৯টি মামলার শুনানি ও ৯৫টি নিষ্পত্তি হয়। হাইকোর্ট বিভাগে ১ হাজার ২৭১টি মামলার শুনানি এবং ৫০১টি নিষ্পত্তি করা হয়। এদিন মোট ১ হাজার ৪৬০টি মামলার শুনানি ও ৫৯৬টি নিষ্পত্তি সম্পন্ন হয়।

এদিকে, ভার্চুয়াল আদালত বন্ধের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন একদল আইনজীবী। সমাবেশ থেকে জানানো হয়, আগামী সোমবারের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে মঙ্গলবার থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়লে সাধারণ ছুটির কারণে আদালতের কার্যক্রম স্থগিত হয়ে যায়। এতে মামলার জট বাড়তে থাকে এবং জরুরি আইনি প্রতিকার পাওয়াও কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ভার্চুয়াল আদালত চালুর উদ্যোগ নেয়।

এর ধারাবাহিকতায় ২০২০ সালের ৯ মে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ’ জারি করেন। পরদিন থেকেই ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়। পরে একই বছরের ৮ জুলাই জাতীয় সংসদে বিল আকারে পাস হয়ে এটি স্থায়ী আইনে পরিণত হয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পলকের ফোনে ইন্টারনেট বন্ধের নির্দেশনা
ট্রাইব্যুনালে সাক্ষ্য পলকের ফোনে ইন্টারনেট বন্ধের নির্দেশনা
চাঁদা না পেয়ে গার্মেন্টস মালিককে গুলি, গ্রেপ্তার ২
চাঁদা না পেয়ে গার্মেন্টস মালিককে গুলি, গ্রেপ্তার ২
কারাগারে যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগম
ভাংচুর, লুটপাটের অভিযোগ কারাগারে যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগম