• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

কেন্দুয়ায় ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল নেওয়ার চেষ্টা, ৬ জনকে জরিমানা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি    ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৭ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সরকার নির্ধারিত নিয়ম অমান্য করে ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল নেওয়ার চেষ্টা করায় ৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার হিমালয় ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। জানা যায়, কয়েকজন ব্যক্তি নিয়মবহির্ভূতভাবে ফুয়েল কার্ড ছাড়াই পেট্রোল সংগ্রহের চেষ্টা করলে সেখানে কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিফাতুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত ৬ জনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিফাতুল ইসলাম জানান, জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে। কেউ নিয়ম ভঙ্গ করলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সবাইকে নিয়ম মেনে জ্বালানি তেল সংগ্রহ করার পাশাপাশি অন্যদেরও সে সুযোগ করে দেওয়ার জন্য সচেতন থাকতে হবে।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার